মোঃ সৌরভ হোসেন মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।
রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএটিভির প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় সম্মাননা স্মারক ও সার্টিফিকেট পেয়েছেন সাংবাদিক মোঃ সৌরভ হোসেন। সোমবার (১৮ মে ২০২৬) আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে জেএটিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে মোঃ সৌরভ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোবায়েত ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী উল্লাহ নবী, বদরুল আলম নাবিল, অমৃত মলঙ্গী, জেএ টিভির নির্বাহী পরিচালক মোঃ হাসান আলী, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির এবং তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হোসেন।
মোঃ সৌরভ হোসেন এই অর্জনে কাজিরহাট প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সাংবাদিক মহলের মতে, এ সম্মাননা মেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিকতার জন্য একটি গৌরবময় অর্জন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।