এম এ নোমান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শণ ও আলোচনা সভা শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মোঃ নুরুল আমিন।
এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, যুগকার্যকরী সদস্য আনিছুর রহমান, প্রেসক্লাব সদস্য আব্দুল মন্নানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপি এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত ষ্টলে ভূমি উন্নয়ন কর নিবন্ধন, প্রদান, নামজারী সংক্রান্ত বিভিন্ন সেবা বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।