মোঃ সৌরভ হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ২ নং লতা ইউনিয়ন মহিলা দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোসা লাকি বেগমকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় দায়িত্বশীল সূত্রে জানা যায়, সংগঠনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়। নতুন নেতৃত্ব ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনিযুক্ত আহ্বায়ক মোসা লাকি বেগম বলেন, তিনি দলকে সুসংগঠিত করতে এবং ইউনিয়ন পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও জোরদার করতে নিরলসভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে ২ নং লতা ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।