এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দীন মিলন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তালুকদার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, বাজার মনিটরিং এবং আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সংসদ সদস্য কলিম উদ্দীন মিলন বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সবাইকে সচেতন থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার
অরুপ রতন সিংহ বলেন, দোয়ারাবাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসচেতনতাও গুরুত্বপূর্ণ।
এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।