মোঃ কায়সার হাবিব পাপ্পু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরে ঘোড়াঘাটে স্ত্রী উপর অভিমান করে রনি চন্দ্র (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ( ২৩ মে) বিকাল দিকে দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কালুপাড়া পিটুলি গাছা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রনি চন্দ্র ওই এলাকার মিলন চন্দ্রের ছেলে। রনি চন্দ্র কৃষি কাজের সাথে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় বিয়ে করেন রনি চন্দ্র। এক মাস আগে তার স্ত্রী বাবার বাসায় চলে যায়। পরে তিনি আর ফিরে আসেনি। এর মধ্যে অনেক বার ফেরিয়ে নিয়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হন রনি। এ সময় স্ত্রী ফেরত না আসায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।
আজ বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।