কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মানব কল্যাণমূলক অরাজনৈতিক সামাজিক সংগঠন “আল-ইখলাস যুব সংগঠন”-এর প্রতিষ্ঠাতা কমিটি (২০২৬-২০২৭) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা, মানবিক কার্যক্রম, শিক্ষা সহায়তা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন মিয়া, যিনি সংগঠনের সার্বিক নেতৃত্ব প্রদান করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যুবসমাজকে ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে আল-ইখলাস যুব সংগঠন কাজ করে যাবে। পাশাপাশি মানবতার সেবা, সামাজিক সম্প্রীতি, সততা ও ন্যায়পরায়ণতার আদর্শকে ধারণ করে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একইসাথে সংগঠনের সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।