উপজেলা প্রতিনিধিঃ
একুশে প্রতাপপ্রাপ্ত অ রাজনৈতিক জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা)কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজ ২ জুন রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ঈদুল আযহা উপলক্ষে ঈদ পরবর্তী বিনিময় সৌজন্য সাক্ষাৎ বিনিময় অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিস কক্ষে।
দীর্ঘ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে খুব শোহার্দ্যপূর্ণ ভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি ও যানজট নিরসনে বিভিন্ন দিক ও তার সমাধান বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এবং নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার নতুন দুই বছরে কমিটি কে নিসচা কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়ায় ও নতুন কমিটির সবাইকে উনি শুভেচ্ছা জানান ও অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নেও উনি সহযোগিতা আশ্বাস প্রদান করেন । এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
নিসচা কমলগঞ্জ শাখা বিভিন্ন কার্যক্রম ট্রাফিক ক্যাম্পিং এর প্রশংসা করেন এবং এ সংগঠন কে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার নতুন সেশন ২০২৬-২০২৭ দুই বছর মেয়াদের কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বকুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডাঃ এস কে নাহিদ, কার্যা নির্বাহী সদস্য মুস্তাকিম রাজ, আব্দুর রাকিব, সিকন্দ মিয়া, আব্দুর রহমান, রহমত আলী, মোঃ সাহেদ আহমদ, মোঃ মোহন মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।