সাহেদ রানা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের কালিসফা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) ও মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কালিসফা গ্রামের ভাসানু সরদার (৫২) এর বসতবাড়ির দক্ষিণমুখী শয়নঘরের বারান্দা থেকে একটি সিলভারের পাতিলে রাখা প্রায় ২০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ভাসানু সরদার কালিসফা গ্রামের বোধন সরদারের ছেলে।পুলিশ উদ্ধারকৃত আলামত তালিকামূলে জব্দ করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।