এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে নগদ অর্থ ও চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মামুনুর রশিদ এবং ট্যাগ অফিসার সেবক তালুকদার ও বিএনপি নেতা আরশ আলী ও ইউনিয়ন জামাত সেক্রেটারি আব্দুল হাই বশির।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন, মোশাহিদ আলী, শাহীন আহমদ এবং সদস্যা রেনুয়ারা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুবদল নেতা মোশাহিদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।