সাহেদ রানা (নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পোরশা থানাধীন বিষ্ণুপুর গ্রামের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আমবাগানের ভেতরে মাদক বিক্রির সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন শ্রীকৃষ্ণপুর গ্রামের মো. আল আমিন (১৯), পিতা- মো. সেতাবুর এবং বিষ্ণুপুর গ্রামের মো. মেহেদী হাসান (২০), পিতা- সানাউল্লাহ। উভয়ের বাড়ি পোরশা উপজেলায়।
আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের পরিহিত লুঙ্গির ডান কোচ ও প্যান্টের পকেট থেকে সর্বমোট ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ধৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।