গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান বাপ্পী। তাঁর এ পদায়নে গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বের আওতায় তিনি সংগঠনের বন ও পরিবেশ-সংক্রান্ত নীতি প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান বাপ্পী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতা তাঁকে নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে স্থানীয় নেতারা মনে করেন।
তাঁর এ পদায়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে মাহমুদুল হাসান বাপ্পী যুবদলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।