মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি ও ইউনিট প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা সোলাইমান হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা শাহীনূর আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা শাখার সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন ও মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ কামরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেকসহ জেলা নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের মধ্যে নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।”
বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।