মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার থেকে: জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ অদ্য ৬ই জুন ২০২৬ শনিবার বিকাল ৫.০০ ঘটিকায় ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ নাগরিক সংবর্ধনা প্রদান করে।
সংগঠনের সভাপতি লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহকারী সভাপতি বিশিষ্ট লেখক গবেষক আইনবিদ ড. আবু তাহের, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, সরকারি অবসর কর্মচারী কল্যাণ সমিতির নেতা আব্দুল বাসিত, জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মোনাকিব চৌধুরী, বীমা কর্মকর্তা সৈয়দ শাহিন মিয়া, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক জহির খান, শিক্ষাবিদ মুর্শেদ আহমদ মুন্না, শিক্ষাবিদ মুজিবুর রহমান, হাওর রক্ষা আন্দোলন সদস্য সচিব খছরু চৌধুরী, সিনিয়র সাংবাদিক শ. ই. জবলু প্রমুখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।