মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৫ জুন সন্ধ্যা মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক জনাব মো: আবেদ আহমেদ। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর জোর দেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: জোসেপ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃমোসাহিদ আহমেদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মাইনুল হক, অ্যাডভোকেট জগদীশ দাস, অ্যাডভোকেট জুয়েল আহমেদ এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো. নাসির আহমেদ।
সাইফুর রহমান আখন্দ, মো: আকবর, মজিদ রাজা, শামীম আহমেদ, মো. ফুয়াদ, মো. আবজাল ও রিপন আহমেদসহ অন্যান্য নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জেলা কমিটি গঠন নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোঃ জোসেপ আলী চৌধুরী দেওয়া বক্তব্যে তিনি বলেন, "আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় কোনো আপোষ করা হবে না। সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগঠনের প্রত্যেক সদস্যকে নিষ্ঠা ও দায়িত্বের সাথে ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের অধিকার রক্ষা করা এবং নিপীড়িতদের পাশে দাঁড়ানো।"
অবশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভাটি সমাপ্ত ঘোষণা করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।