কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,কুমিল্লা,প্রতিনিধি:
কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ জুন ২০২৬ তারিখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ও কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত আ.ক.ম বাহাউদ্দিন বাহার কর্তৃক প্রদত্ত বক্তব্যের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, তার বক্তব্যে দেশের প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়েছে এবং জেলা আইন কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।