স্টাফ রিপোর্টার, মাহফুজুর রহমান
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পীকে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পীর অন্তর্ভুক্তি মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাহমুদুল হাসান বাপ্পীকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।