মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি):
জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে শ্রীমঙ্গলে ফোর্স মবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
(৮ জুন সোমবার) বিকেল ৪টা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে এ ড্রিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার।
ড্রিলে শ্রীমঙ্গল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। নির্ধারিত সংকেত পাওয়ার পর সদস্যরা দ্রুত সমবেত হয়ে প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন, দায়িত্ব বণ্টন, সমন্বয় ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা যাচাই করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখতে নিয়মিতভাবে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হয়।
ড্রিল শেষে উপস্থিত কর্মকর্তারা পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।