চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রামে আবুল বাশার রানা নামে এ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রচারের অভিযোগে আলআমিন নামে এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। আবুল বাশার রানা কালের কন্ঠ চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি। অভিযুক্ত আলাআমিন উপজেলা কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
এর আগে আলআমিনের বিরুদ্ধে এক নারী বাদী হয়ে নির্যাতনের অভিযোগে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আরিফ হোছাইন।
থানা দায়ের হওয়া অভিযোগে আবুল বাশার রানা উল্লেখ করেন অভিযুক্ত আলআমিনের বিরুদ্ধে জেলার মুরাদনগর উপজেলার হাতেমা রাহাত নামে একনারীকে প্রেমের সম্পর্কে জেরে তাকে মারধর ও আটক রাখার অভিযোগে ওই নারী বাদী হয়ে আলআমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনা চৌদ্দগ্রাম কর্মরত সাংবাদিক এমরান হোসেন বাপ্পি ও গোলাম রসুল মুঠোফোনে তার বক্তব্য জানতে চায়। এসময় আলআমিন দুই সাংবাদিককে তার নিকট আত্মীয় রবিউল ইসলাম রনির দোকানে এসে বক্তব্য নেওয়ার অনুরোধ করেন।
অভিযোগে আবুল বাশার রানা আরো উল্লেখ করেন এ সময় এ দুইজন সাংবাদিক আবুল বাশার রানাকে মুঠোফোনে রবিউল ইসলাম রনির দোকানে আসতে অনুরোধ করেন। সহকর্মীদের অনুরোধে তিনি সেখানে উপস্থিত হন। এই সময় অভিযুক্ত আলাআমিন তার নিকট আত্মীয়সহ উপস্থিত হন। ওই সাংবাদিক দুইজন আলাআমিনের বক্তব্য নিয়ে চলে আসেন। এর আগে আলাআমিন দুই সাংবাদিককে বিভিন্নভাবে ম্যানেজ করতে ব্যর্থ হন। ম্যানেজ করতে না পেরে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আবুল বাশার রানা সহ ৭জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৫ই জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আলআমিন তার নিজ নামে ফেসবুক আইডি সহ ও অন্যান্য গণমাধ্যম কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আবুল বাশার রানার বিরুদ্ধে অপপ্রচার চালায়।
এ বিষয়ে সাংবাদিক আবুল বাশার রানা বলেন অভিযুক্ত আলআমিন এবং আমি একই ইউনিনের বাসিন্দা। আলামিনের বিরুদ্ধে এক নারীকে নির্যাতন, প্রেম করে গভীর সম্পর্ক তৈরি করে বিয়ে না করায় ওই নারী তার বাড়িতে গেলে মারধের করেছে বলে থানায় অভিযোগ দায়ের করে। আমার সহকর্মীরা অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া জন্য উপজেলা মিয়াবাজারে রনি দোকানে আসলে সহকর্আমীরা আমাকে রনির দোকানে আসার জন্য অনুরোধ করে। আমরা সামনে অভিযুক্ত আলআমিনের বক্তব্য নিয়ে আমি সহ চলে যাই। পরদিন জানতে পারলাম অভিযুক্ত আলআমিন আমার নাম সহ সাতজনের নামে চৌদ্দগ্রাম থানায় চাঁদাবাজের অভিযোগ এনে মিথ্যা অভিযোগ দায়ের করে। তার ব্যক্তিগত ফেসবুক আইডি সহ অন্যান্য ব্যক্তিদের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালাতে থাকে। এছাড়াও অন্যান্য গণমাধ্যম কর্মীদেরকে মিথ্যা তথ্য দেয়। আমি এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন তিন পক্ষের তিনটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।