মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পূর্ব ভালুকা নিবাসী মরহুম আব্দুস সালাম (বিদ্যুৎ লাইনম্যান) এর বড় ছেলে মাসুদ করিম বাবু গৌরীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন লাইনম্যান হিসেবে কর্মরত। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বিদ্যুৎ লাইনের কাজে গৌরীপুর বালুয়াপাড়া মোড়ে যায় ।
উক্ত মোড়ের খুঁটিতে বিদ্যুৎ নেই মর্মে নিশ্চিত হয়ে বিদ্যুৎ অফিসের দ্বিতীয় আবাসিক প্রকৌশলী জনাব আল আমিনের নির্দেশ ক্রমে লাইনম্যান বাবু মই বেয়ে উপরে উঠে বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই কারেন্টে শক খেয়ে উপর থেকে নিচে পাকা রাস্তায় পড়ে মারাত্মক আঘাত পায় । প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকদের সহযোগিতায় লাইনম্যান বাবুকে মু-মূ-র্ষু অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালক্ষেপণ না করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।
ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ০১:৪০ ঘটিকায় আহত বাবুকে মৃত ঘোষণা করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ওয়া ইন্নাল্লাহা মা সোয়াবেরীন)।
ইলেকট্রিক শক বলতে শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে সৃষ্ট অণুভুতিকে বুঝায় । শরীরের ভিতর দিয়ে পর্যাপ্ত বিদ্যুৎ প্রবাহিত হলেই কেবল শক লাগে । অতি অল্প পরিমাণ প্রবাহ কোন অনুভূতি সৃষ্টি না করতে পারলেও বেশি বিদ্যুৎ প্রবাহ শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পুড়ে যাওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ।
বৈদ্যুতিক মেরামত ও কাজের সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ থাকার কথা, কিন্তু কেন বন্ধ করা হয়নি?
বৈদ্যুতিক কাজে অবশ্যই মেইনলাইন বন্ধ নিশ্চিত হয়ে কাজ শুরু করলে এমন অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সর্বোপরি এধরনের মৃত্যু কারোই কাম্য নয়। তাই প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষ এবিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।