শান্ত দে , দুর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোণা :
নেত্রকোণার দুর্গাপুরে অ্যাডভান্সড মডেল স্কুলের উদ্যোগে এক 'অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন ২০২৬ খ্রি. বিদ্যালয় হল রুমে এই সমাবেশের আয়োজন করা হয়। এবারের অভিভাবক সমাবেশের মূল আলোচ্য বিষয় ছিল “শিশুদের পারিবারিক ও সামাজিক সুরক্ষা”।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল আমিন খান।
অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর বিশেষ আলোচনা করেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী এ কে এম ইয়াহিয়া। শিশুদের নিরাপদ ও সুস্থ মানসিক বিকাশে পরিবার এবং সমাজের দায়িত্বের প্রতি আলোকপাত করে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও
সমাবেশে উপস্থিত ছিলেন
হাফিজ উদ্দিন,জুয়েল রানা,
মাসুম বিল্লাহ অভি ,অলিউল্লাহ ও সমাজকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তির সঠিক ব্যবহার, নৈতিক শিক্ষা এবং পারিবারিক সুদৃঢ় বন্ধনই পারে শিশুদের অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে। এই ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকেরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং শিশুদের সুরক্ষায় আরও সচেতন হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।