কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা
অদ্য ১৭ জুন ২০২৬ তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক Yousuf Mollah Tipu জেলা পরিষদ প্রশাসক Md. Mostak Mia-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিরসন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। নগরবাসীর ভোগান্তি লাঘব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।