তাহমিনা আক্তার | জেলা প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন Tarique Rahman।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Amanullah Aman। এছাড়াও উপস্থিত ছিলেন Barrister Irfan Ibne Aman Omi এবং কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ঢাকা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন ঢালিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক তদারকি করেন। পরে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রচার ও সহযোগিতায়:
মোহাম্মদ লিটন ঢালি
যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা শ্রমিক দল।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।