মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
'মানবতার সেবায় আমরা'—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পে এলাকার ২০০ জন এর অধিক অসহায় ও সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আজ (২০ জুন) শনিবার দিনব্যাপী অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই মানবিক কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ক্যাম্পে আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও মেডিসিন, বাতব্যথা, চর্ম ও যৌন রোগ, গাইনি ও প্রসূতি এবং শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জটিল রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। সেই সাথে রোগীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করেন চিকিৎসকরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত প্রবাসী ভাইদের অকুণ্ঠ সমর্থন ও অর্থায়নে এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশেষ করে এই আয়োজন সফল করতে প্রবাস থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের—ভারপ্রাপ্ত সভাপতি: মোঃ সেজু আহমেদ, সহ সভাপতি: আবুল কালাম, সহঃ সাধারণ সম্পাদক: মুস্তাকিম আহমেদ, কার্যকরী, প্রধান উপদেষ্টা: নুমান আহমেদ, উপদেষ্টা: মোঃ হারিছ মিয়া, উপদেষ্টা: মোঃ মরতুজ আলী, উপদেষ্টা: জমসেদ মিয়া এবং উপদেষ্টা: সানুর মিয়া
দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন দেশের অভিজ্ঞ ও খ্যাতনামা দুই চিকিৎসক, ডাঃ রায়হানুল ফেরদৌস (এম.বি.বি.এস, সি.সি.ডি-বারডেম, ডিওসি-চর্ম ও যৌন, এফ.সি.পি.এস পার্ট-১, এম.পি.এইচ-কোর্স, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-পিজি হাসপাতাল, ঢাকা)। এবং
ডাঃ জাকিয়া সিদ্দিকা (এম.বি.বি.এস, সি.এম.ইউ-ঢাকা, এম.সি.জি.পি-গাইনি, প্রসূতি ও শিশুরোগ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল)।

এ সময় উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও উৎসাহ প্রদান করেন আলীনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সালাম এবং আবসার মাহমুদ পাবেল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থানীয় সমাজসেবক মোঃ সিরাজ হুসাইন, ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন, চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা ফোরাম এর সভাপতি মোঃ সাহেদ আহমদ, এটু-গ্রুপের পরিচালক আলী আহমদ ও আবদুল আজিজ মান্না সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, "আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের অকুণ্ঠ সমর্থন, অর্থায়ন ও আন্তরিক সহযোগিতায় এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। একই সাথে স্থানীয় স্বেচ্ছাসেবক ভাইদের অক্লান্ত পরিশ্রম ও চিকিৎসকদের মূল্যবান সময়ের জন্য আমরা কৃতজ্ঞ। মানবতার সেবায় চিৎলীয়া প্রবাসী ঐক্য পরিষদের এমন কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইন শা আল্লাহ।"
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি, সুধীজন, অক্লান্ত পরিশ্রমী একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক এবং সেবাগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।