শান্ত দে দুর্গাপুর প্রতিনিধি, নেত্রকোণা :
"সবুজ ছায়ার মতো যিনি সারাজীবন আমাদের আগলে রাখেন, তিনিই বাবা।" সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও আদর্শ চরিত্র গঠনে বাবার অবদান অতুলনীয়। সেই চিরন্তন ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আজ বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল স্নেহময় ও ত্যাগী বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জানিয়েছে দুর্গাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
আজ ২১শে জুন ২০২৬বিশ্ব বাবা দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাডভান্স মডেল স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বাবাদের প্রতি বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকমণ্ডলী ও কর্তৃপক্ষ জানান, সন্তানের জীবন গঠনে বাবারা যে নিরলস পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেন, তার কোনো বিকল্প হয় না। তারা শুধু পরিবারের হালই ধরেন না, বরং সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মূল কারিগর।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবসময় অভিভাবকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বাবা দিবসের এই বিশেষ দিনে দুর্গাপুরের সর্বস্তরের বাবার দীর্ঘায়ু, সুস্থতা এবং প্রতিটি শিক্ষার্থীর সমৃদ্ধ আগামী কামনা করে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ৷
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।