আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
গতকাল শনিবার, ২০ জুন বাদ এশা চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোল মহল্লা কমিটির এক সাধারণ সভার মাধ্যমে এলাকাবাসীর সম্মতিতে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। গঠিত মহল্লা কমিটিতে আকবর খাঁন সর্দারকে সভাপতি, আলহাজ্ব শাহজাহান বাবুলকে মুখ্য সর্দার, নুর আলী সওদাগরকে সহ- মুখ্য সর্দার, আলহাজ্ব আবছার আহমদ শিবলুকে সদস্য সচিব, মোঃ জাহেদ আলীকে যুগ্ম - সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট মতিয়ারপোল মহল্লা কমিটি গঠিত হয়। গঠিত কমিটির সদস্যরা আগামীতে এলাকাকে মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিংমুক্ত করার ঘোষনা দিয়ে শান্তি শৃঙ্খলা ও নিরাপদ সামাজিক জীবন যাপনের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।