রহিম উদ্দিন,কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. খবির আহমেদের বাড়িতে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল । রবিবার দুপুরে পৌর মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও দমিয়ে রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, মোঃ হেলাল মিয়া, মোঃ রাসেল কবির, মোঃ মাইন উদ্দিনসহ উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।