মোঃ ছিয়াম হোসেন,স্টাফ রিপোর্ট, (কুষ্টিয়া)
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, "খ" সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ই ব্লক ও মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ১. মোঃ রুদ্র শেখ (১৯), পিতা- মোঃ শাহজাহান, মিলপাড়া, কুষ্টিয়া সদর। ২. মোঃ তন্ময় (২৫), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া সদর। ৩. মোঃ রনি ইসলাম (২৫), পিতা- আব্দুল গফুর মোল্লা, হাউজিং ই ব্লক, কুষ্টিয়া সদর।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা।
পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তাহমিদ মোস্তফা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের যথাক্রমে ৬ মাস, ২ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।
মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।