ঠাকুরগাঁও প্রতিনিধি, মোঃ ইসরাফিল আজাদ।
ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
২৫ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়,
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক, মোঃ রফিকুল হক,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার ,ঠাকুরগাঁও।
সভাপতিত্ব করেন, ডাক্তার আনিসুর রহমান, সিভিল সার্জন ঠাকুরগাঁও।
আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় গুরুত্ব সহকারে জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও ভিটামিন এ প্লাস ক্যাপসুল চ্যাম্পিনের উদ্বোধন করা হবে ,
এবারের ক্যাম্পেইনে জেলার ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৬৭৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হবে।
সভায় ক্যাম্পিনের সফল বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করা হয়, এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।