কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর টাউন হল গেইটে মানববন্ধন-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
কাজী নজির আহম্মেদের সভাপতিত্বে ও আবুল কালাম পাটোয়ারীর পরিচালনায় সমাবেশ শেষে একটি র্যালি টাউন হল গেইট থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।