মোঃ ছায়েদ আলী,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শুক্রবার(২৬ জুন-২৬ ইং) শ্রীমঙ্গল উত্তর উত্তর সুর পাকপাঞ্জতন মোকাম বাড়িতে পবিত্র ১০ মহররম পালিত হয়, মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পবিত্র ও শোকাবহ দিন পবিত্র আশুরা। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা হিসেবে পালন করা হয়। এ দিনটি মুসলিম ইতিহাসে ত্যাগ, সত্য, ন্যায় ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়।
ইসলামী ঐতিহ্য অনুযায়ী, এ দিন মহান আল্লাহ তাআলা বিভিন্ন নবী-রাসুলকে বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। একই সঙ্গে ৬১ হিজরির ১০ মহররমে ইমাম হুসাইন (রা.) কারবালার প্রান্তরে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শাহাদাত বরণ করেন। তাঁর আত্মত্যাগ মুসলিম বিশ্বে চিরকাল ন্যায়, আদর্শ ও আত্মোৎসর্গের প্রতীক হয়ে থাকবে।
আশুরা উপলক্ষে শ্রীমঙ্গল উত্তর উত্তর সুর পাকপাঞ্জতন মোকাম বাড়ীতে, জারী গান, হাসান হে হুসাইন, ধ্বনি বাজছে, হাজার হাজার আশিকান, উপস্থিতি হয়।
অনেক ধর্মপ্রাণ মুসলমান এ দিনে এবং এর আগে বা পরে একটি দিন মিলিয়ে রোজা পালন করেন, যা সুন্নত হিসেবে বিবেচিত।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বাণীতে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
পবিত্র আশুরার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে অনুপ্রাণিত করুক এ প্রত্যাশা সকলের।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।