মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান হাসপাতালে (২৮ জুন ২০২৬) রোজ রবিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত।
ফুল ছড়া চা বাগান হাসপাতালে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া
সার্বিক সহয়োগিতায় সততা সমাজকল্যাণ সংস্থা ও চা শ্রমিকদের সেবক সংগঠন,
সর্বমোট ১০০ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ১৫ জন, ফ্রী চশমা দেওয়া হয় ৩০ জনকে।
প্রথম ধাপে ১৫ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কুলাউড়ায় নেওয়া হয়,তাদের থাকা খাওয়া যাতায়াত অপারেশন ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে।
উক্ত চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন সততা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা- আহাজারুল ইসলাম অনিক এর মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, ফুলছড়া বাগানের চা শ্রমিকরা জানান
আমরা চা শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি বিভিন্ন এলাকা থেকে আসা রোগী জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার।
আজকের কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় আমরা চিকিৎসা নিয়েছি, এরকম আরো ১০০ জন হতদরিদ্র চা শ্রমিকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, ফুলছড়া চা বাগান হাসপাতালে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এবং পৃষ্ঠপোষকতায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিভিন্ন চা বাগান থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়, এছাড়া ক্যাম্প থেকে ১৫ জন রোগী বাছাই করে বিনা খরচে ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কুলাউড়া পাঠানো হয়।
সততা সমাজকল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আজহারুল ইসলাম অনিক, মোঃ ছায়েদ আলী, মোঃ রাফি আহমেদ, শান্ত মৃধা, মাহিয়া মাহি,আব্দুল, করিম। আরও উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠন এর উপদেষ্টা সন্তোষ লোহার, উপদেষ্টা বিষ্ণু হাজরা রাজু, সাধারণ সম্পাদক শান্ত মৃধা, গৌতম হাজরা, বাগান সভাপতি জগবন্ধু রায় প্রমুখ।
এ সামাজিক কাজকে সফল করতে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, সততা সমাজকল্যাণ সংস্থা আরো বিশেষ ধন্যবাদ জানান ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়ার এই প্রতিষ্টানকে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।