কাউছার উদ্দিন হৃদয়,বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রংগীখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি প্রভাষক শাহীন সরওয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক নাছির উদ্দীন রাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাওলানা ফোরকান আহমদ এবং অভিভাবক সদস্য জুহুর আলম।
এ সময় অভিভাবক সদস্য কালু সদাগরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহিব বুল্লাহ এবং একজন ছাত্রী।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক প্রতিনিধি মাওলানা রফিক উল্লাহ ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে পরীক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসেবে মাদ্রাসা ক্যাম্পাসে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।