কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,প্রতিনিধি কুমিল্লা:
কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে শিক্ষার্থী ইথান আহমেদ গুরুতর আহত হওয়ার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) বিকাল ৪টায় নগরীর তেলিকোনা এলাকায় মা-মণি হাসপাতাল সংলগ্ন চার রাস্তা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে মাদক বিরোধী জোট, কুমিল্লা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইথান আহমেদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি তারা কুমিল্লা শহরে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের আরও কঠোর হতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।