মোঃ সাহেদ রানা(নওগাঁ প্রতিনিধি)
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম উপজেলার উত্তর চকযদু এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় ব্যবহৃত উপকরণসহ হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন—
১. মো. রফিকুল ইসলাম (২৪), পিতা: মো. জহুরুল ইসলাম।
২. ইউসূফ রেজা সরকার, পিতা: ইসমাইল হোসেন।
উভয়ের বাড়ি উত্তর চকযদু, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ।
আটকের পর ধামইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে দুই আসামিকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।