মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আজ ২৯ জুন রবিবার ১০.৫ মিনিটে আদমপুর ইউনিয়নে বদরুন নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন। ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানে সভাপতি আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া এবং শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।