মোঃ ছিয়াম হোসেন,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া)
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও জাতীয় যুব জোটের সকল দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল । সোমবার ২৯শে জুন'২৬ দুপুর সাড়ে ১২টায় তিনি ভেড়ামারা শহরের নিজ বাসভবনে উক্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন।
ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল জাসদের ভেড়ামারা শাখার সদস্য, জাসদের অঙ্গ সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ও ভেড়ামারা উপজেলা কমিটির সহ-সভাপতি ছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, সম্প্রতি শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যা এবং ব্যবসায়িক দায়িত্ব উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে গভীর চিন্তাভাবনার পর আমি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই বলে জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।