আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
চট্টগ্রাম নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার ২৯ জুন বিকেল ৩টায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে বিদ্যালয় পnরিচালনা কমিটির সদস্য, শিক্ষক - শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন। জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব গঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রহমান, স্বাধীন সূর্যোদয় এর চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী আবদুর রহিম, শিক্ষানুরাগী সদস্য শেখ ইয়াছিন ইসলাম নওশেদ ও শাহেদা আক্তার। সহকারী শিক্ষক প্রদীপ কুমার সুশীলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমীরণ কান্তি বড়ুয়া, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন, শুক্লা চাটার্জ্জী,হোছাইনা সুলতানা, মুকিত হোহনাইন,শাহাদাৎ হোসেন খান,সানজিদা আকতার, রত্না মহন্ত, ফারাহ- নাজ- অন্তি,রঞ্জু মিয়া ও অফিস সহকারী মোঃ মনজুর আলম।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।