কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা।
মাদকের ভয়াবহতা প্রতিরোধে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে কুমিল্লা বাঁচাও মঞ্চের ১২ নং ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. গোলাম জাকারিয়া।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মাদক বিরোধী জোটের সভাপতি মো. আব্দুস সামাদ, বাসদের আব্দুর রাজ্জাক, এনসিপির এস. বি. জুয়েল, নিরাপদ চালক চাই-এর সভাপতি আজাদ সরকার লিটন, মহানগর বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সাজেদা বেগম লাভলী, সদর উপজেলা বাঁচাও মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অন্তরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
বক্তারা মাদকের বিস্তারের জন্য সরকারি কর্মচারীদের দায়িত্বহীনতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানোর দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সৎ ও দায়িত্বশীল থেকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে মাদক প্রতিরোধে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধন শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।