শান্ত দে, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে যুবসমাজকে মাদক ও ডিজিটাল ডিভাইসের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুজ্জামান আরিফ-এর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় তরুণ ও যুবকদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গল বার ৩ নং ওয়ার্ডের স্থানীয় যুবকদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেন তিনি।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আক্তারুজ্জামান আরিফ বলেন
"যুবসমাজকে সুস্থ, সচ্ছল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ৩ নং ওয়ার্ডের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে আমি সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকব।
কাউন্সিলর পদপ্রার্থীর কাছ থেকে এই উপহার পেয়ে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। তরুণরা জানান, বর্তমান সময়ে যখন মাঠের খেলার চেয়ে তরুণেরা মোবাইলের স্ক্রিনে বেশি আসক্ত হয়ে পড়ছে, তখন এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্থানীয় বাসিন্দারাও আক্তারুজ্জামান আরিফের এই দূরদর্শী ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।