কাজী জাবেদ হোসেন, আদর্শ সদর,প্রতিনিধি, কুমিল্লা
কাঁটাবিল ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করার জের ধরে আয়োজকের বাড়িতে হামলা, গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়, সংবাদ সম্মেলন শেষ হওয়ার মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই একদল দুর্বৃত্ত আয়োজকের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলি ছোড়া ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
এছাড়া, আয়োজকের দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে এবং পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।