এমডি রাসেল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা রেন্জ অফিসের আওতাধীন বিশ্বাসপাড়া এলাকায় চার নাম্বার গেটে বনের সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আনসার সদস্য জিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রকাশ্যে সরকারি বনের জায়গা দখল করে দিনে দুপুরে চলছে চার কক্ষ বিশিষ্ট একটি পাকা বাড়ির নির্মাণ কাজ। এ বিষয়ে বার বার কালিয়াকৈর চন্দ্রার বিট অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন কে অবগত করলেও দেখা যায় নি কোন কার্যকারী পদক্ষেপ।এমতাবস্থায় এই ঘর নির্মাণ কি কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়ছে। তাহলে বিট কর্মকর্তা ইকবাল হোসেনের নীরব ভূমিকা প্রমাণ করে যে তার যোগসাজশেই চলছে এ ঘর নির্মাণ ও দখলদারিত্ব।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।