মোঃ ছায়েদ আলী( শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলায় ( ৫ জুলাই ২০২৬) রোজ রবিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত।
সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়,পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া
সার্বিক সহয়োগিতায় সততা সমাজকল্যাণ সংস্থা ও আলোর দিশারি সমাজকল্যাণ সংস্থা শ্রীমঙ্গল।
সর্বমোট ২০৫ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ৪৫ জন, ফ্রী চশমা দেওয়া হয় ৬৫ জনকে।
প্রথম ধাপে ২০ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কুলাউড়ায় নেওয়া হয়,তাদের থাকা খাওয়া যাতায়াত অপারেশন ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে।
সাইটুলা এলাকার মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন সততা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা- আহাজারুল ইসলাম অনিক এর মহতি উদ্বেগ স্বাগত জানাতে এলাকার সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন,
সাইটুলা এলাকার মানুষ জানান এই সর্বপ্রথম আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, চশমা পেয়েছি, বিভিন্ন এলাকা থেকে ছানিপরা রোগীরা জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, অল্প টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার।
আজকের কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় আমরা চিকিৎসা নিয়েছি।
ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়, এছাড়া ক্যাম্প থেকে ২০ জন রোগী বাছাই করে বিনা খরচে ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কুলাউড়া পাঠানো হয়।
সততা সমাজকল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন, এডমিন মোঃ ছায়েদ আলী, মোঃ রমজান আলী , ইয়াসিন, করিম, আব্দুল।
আরও উপস্থিত ছিলেন, আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার পলাশ মিয়া,পারভেজ হাসান, রোমন মিয়া,জুয়েল মিয়া,দুরুদ মিয়া,মোবারক মিয়া, সুমন মিয়া,
বাপ্পি,রকি আহমেদ, রাকিব আলী,আলী হোসেন, রাজ কুমার গোয়ালা,ইসমাইল, সুয়েব
আজমান প্রমুখ।
এ মানবিক ও সামাজিক কাজকে সফল করতে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, সততা সমাজকল্যাণ সংস্থা, আরো বিশেষ ধন্যবাদ জানান ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়ার এই প্রতিষ্টানকে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।