এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান
কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ আলী, বিশিষ্ট সমাজসেবক আরস আলী এবং ইউনিয়নের কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার সেবক তালুকদার।
এ সময় বক্তারা বলেন, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।