জেলা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসন ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিভিন্ন দুর্ঘটনা প্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতামূলক লোহার টেকসই মজবুত বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
একুশে পদকপ্রাপ্ত অরাজনৈতিক জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ঝুঁকিপূর্ণ স্থানে স্থাপন করা এই সাইন বোর্ড গুলোতে চালক ও পথচারীদের সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিলবোর্ডগুলোতে লেখা রয়েছে: *“আসুন সড়কে সচেতন হই, সড়কে শৃঙ্খলা ফেরাতে এগিয়ে আসুন, গতি নিয়ন্ত্রণ করুন, যত গতি তত ক্ষতি। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমার আপনার সকলের দায়িত্ব। গতি কমান, জীবন বাঁচান। ট্রাফিক আইন মেনে চলুন।”
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, সড়কে চলাচলকারী সকল যানবাহনের চালক ও মালিকগণ এই সচেতনতামূলক সাইনবোর্ডের নির্দেশনা গুলো মেনে গাড়ি চালাবেন। সকলের সম্মিলিত প্রয়াস ও আইন মানার মানসিকতা থাকলেই এই উদ্যোগ সফল হবে।একটি দুর্ঘটনা মুক্ত ও যানজট মুক্ত সুশৃঙ্খল কমলগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও নিসচা’র এই যৌথ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ সাইনবোর্ড স্থাপনে বাস্তবায়নে সহযোগিতা করেছেন কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও বর্তমান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মহোদয় এবং এ সাইনবোর্ড গুলা লিখা নির্ধারণ করে দিয়েছিলেন ও পরামর্শ প্রদান করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ মহোদয় সহ যাহারা সহযোগিতা করেছেন সবাইকে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাইনবোর্ড স্থাপনে সহযোগিতা করার জন্য।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।