রাকিব সরকার | ঢাকা প্রতিনিধি:
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অন্তর্ভুক্ত মুগদা থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্বের সম্ভাব্য আলোচনায় উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার।
দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজ এলাকা মানিকনগরে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়লেও মেহেদী হাসান মজুমদার তুলনামূলকভাবে বিতর্কের বাইরে রয়েছেন। নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচিত এই ছাত্রনেতার স্লোগান ও বক্তব্যও মুগদা থানার বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতাদের প্রশংসা পেয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেহেদী হাসান মজুমদার বলেন, "আমি ভদ্রতা, নম্রতা ও জনসেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক আদর্শ হিসেবে আমি হাবিবুর রশিদ হাবিবকে অনুসরণ করি। তাঁর আচরণ ও মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সেই আদর্শ অনুসরণ করে জনগণের পাশে থাকতে চাই।"
তবে মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি কবে ঘোষণা করা হবে বা কারা নেতৃত্বে আসবেন, সে বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, এই প্রতিবেদনে দলীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়েছে। নতুন কমিটি ও নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভরশীল।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।