কাউছার উদ্দিন হৃদয়,(বিশেষ প্রতিনিধি)
টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৯ জন অনলাইন জুয়াড়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।