মাহফুজুর রহমান সিংড়া(নাটোর)প্রতিনিধি |
নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়াম হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় বরাদ্দকৃত অর্থে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, গরীব অসহায় পরিবারের মাঝে, সেলাই মেশিন, ও তারা-২ নলকূপ বিতরণ করেন ৬০-নাটোর-০৩ সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
মঙ্গলবার বেলা ১১ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে, সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি সিংড়া উপজেলার সার্বিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং উন্নয়নের জন্য যেখানে যা করা দরকার সেখানে তাই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তব্য শেষে দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ২৫টি শেলাই মেশিন, ২২টি তারা-২ নলকূপ ও ৭লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, এলজিইডির ইঞ্জিনিয়ার মোঃ খলিলুর রহমান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিসার ইঞ্জিনিয়ার মিঠুন কুন্ডু, উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সিনিয়র নেতা ও সাবেক ইউপির চেয়ারম্যান অধ্যাপক শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক ইউপির চেয়ারম্যান আফছার আলী, উপজেলা বিএনপির সাবেক ইউপির চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সাবেক ইউপির চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদৎ হোসেন মিন্টু সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে মাননীয় এমপি মহোদয়
জামতলী-বামিহাল -রাণীরহাট সড়কের ০.০০ মিটার হতে ১০০০.০০ মিটার পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।