মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বিএন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএন বাজারে মেসার্স নুর ট্রেডার্সের সামনে কানসাট-চৌডালাগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট পরিচালনার সময় একটি খয়েরি রঙের যাত্রীবাহী অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার চালক মো. আব্দুল খালেক ওরফে খালেক (৫০), পিতা মৃত রিয়াজ উদ্দিন, মাতা মৃত জীবন নেছা, গ্রামের বাড়ি হরিপুর মসজিদপাড়া, কানসাট ইউনিয়ন, শিবগঞ্জকে জিজ্ঞাসাবাদে সন্দেহজনক আচরণ করায় তাকে আটক করা হয়। পরে যাত্রী ও সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ এবং অটোরিকশা তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং অটোরিকশাটিও জব্দ করা হয়। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।