উপজেলা পর্যায়ে টেকসই ও সুপরিকল্পিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্ল্যান বিষয়ক জিআইএস কর্মশালা অনুষ্ঠিত।
মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে টেকসই ও সুপরিকল্পিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে 'কোর রোড নেটওয়ার্ক, সড়ক অধিকার ও তথ্য যাচাইকরণ' বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিচালিত ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন।
কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটস (BETS) কনসালটিং সার্ভিসেস লিমিটেড’-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।
আলোচনায় ঘোড়াঘাট উপজেলার গ্রামীণ সড়কের সঠিক কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, রাস্তার সার্বিক অধিকার সংরক্ষণ এবং ভৌগোলিক তথ্যাবলীর সঠিকতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ মতামত প্রাশ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।