মোঃ আব্দুল্লাহ আল নোমান
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪জুলাই নজিপুর পৌর এলাকার হরিরামপুর এলাকা থেকে ভোর রাতে মোঃ মামুন সরকার ওরফে চান্দু (৪০) পিতা মৃত আঃ খালেক ওরফে দবু, কে তার নিজ বাড়িতে আটক করে তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।